• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১১
সর্বশেষ :
তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও

অপু শাকিবের মার্কিন নায়িকার প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ৮৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আসন্ন ঈদে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোটর্নি কফির সিনেমা ‘রাজকুমার’। ইতিমধ্যেই সিনেমাটির দুটি গান মুক্তি পেয়েছে। গান দুটিতে এ জুটির পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন ভক্তরাও। তাদেরই একজন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংবাদমাধ্যম অনুযায়ী শাকিব খানের প্রাক্তন এই স্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট করে কোর্টনি কফির রূপের প্রশংসা করেছেন। ‘রাজকুমার’ সিনেমার ‘বরবাদ’ শিরোনামের গানের একটি দৃশ্যে কোটর্নি কফির মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে। ছবিটি শেয়ার করে অপু লিখেছেন, ‘মিষ্টি দেখতে।’ ‘বরবাদ’এর দৃশ্যে নিউ ইয়র্ক যেমন দেখা গেছে, তেমনি উঠে এসেছে বাংলাদেশের হলুদ সরিষা ক্ষেত, রেলওয়ে স্টেশনের সৌন্দর্য। নায়িকা কোটর্নি কফির সঙ্গে শাকিবের প্রেমময় রসায়ন যেমন ফুটিয়ে তোলা হয়েছে, তেমনি রয়েছে বিরহের আঁচ। কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহের বন্দনা। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার চলচ্চিত্র। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডা. এজাজ প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com