• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৫
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলিয়া রণবীরকে সঙ্গে নিয়ে ‘বুড়ি’ হতে চান

প্রতিনিধি: / ৫৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: বলিউডে অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত রোববার বৈশাখীর দিনেই দাম্পত্যের ২ বছর পুর্ণ হলো এ তারকা জুটির। বিশেষ এ দিনে আলিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় নিজের নামে প্রোফাইল খোলেননি রণবীর কাপুর। তাই যা সুসংবাদ কিংবা শুভেচ্ছা দেওয়া বা সিনেমার প্রচার, সবটাই আলিয়া তার প্রোফাইল থেকেই করেন। এবার দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও রণবীরকে ‘ভালোবাসা’ জানালেন আলিয়া, সেটা নিয়েই চলছে নেটপাড়ার চর্চা। গত রোববার রাতে অভিনেত্রী দু‘টি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। প্রথম ছবিটিতে দেখা গিয়েছে সাদা-কালো মনোক্রোম ছবি। অন্য ছবিটিতে দেখা গিয়েছে ‘আপ’ এর জনপ্রিয় চরিত্র কার্ল ও এলির ছবি। এই দুটি ছবি দিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ইচ্ছার কথা জানিয়েছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে, সাত পাঁকে বাধা পড়ার পর যে সফরনামা ‘রণলিয়া’ তৈরি করেছেন, তা যে দীর্ঘ থেকে দীর্ঘতর। অর্থাৎ রণবীরকে সঙ্গে নিয়ে ‘বুড়ি’ হতে চান আলিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার ২ বছর। এইভাবেই পাশে থেকো আজ ও আজীবন। এদিকে রণবীর এর মা অভিনেত্রী নীতু কাপুর এবং আলিয়ার মা সোনি রাজদান, দুজনেই সন্তানদের প্রতি ভালোবাসা ও আশীর্বাদ উজার করে দিয়েছেন। এ ছাড়া তারকাদম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরানা, করণ জোহর, কারিনা ও কারিশ্মা কাপুররা। ২০২২ সালের ১৪ এপ্রিল, এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন রণবীর-আলিয়া। আর এই দুটো বছর যে তারকাদম্পতির জীবনে বেশ রোমাঞ্চকর কেটেছে, তা বলাই বাহুল্য। বিয়ের মাসখানেকের মধ্যেই ফুটফুটে কন্যাসন্তান রাহা এসেছে তাদের কোলে। এখন তারা মেয়েকে পালনেই ব্যস্ত।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com