• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৫
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

উর্বশী স্বর্ণের কেক কেটে তোপের মুখে

প্রতিনিধি: / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাওতেলার নাম বরাবরই শীর্ষে। একের পর এক বিতর্ক ও সমালোচনার জন্ম দেওয়ার ক্ষেত্রে উর্বশী যেন তুলনাহীন! তবে এবার ব্যতিক্রমী এক আলোচনায় উঠে এলো এই অভিনেত্রীর নাম। জন্মদিনে সোনা দিয়ে তৈরি কেক কেটে যেমন এলেন আলোচনায়, তেমনি পড়লেন সমালোচনার মুখেও। গত রোববার অভিনেত্রীর ৩০তম জন্মদিন। আর বিশেষ দিনটি উদযাপন করতে সোনায় মোড়ানো কেক কাটলেন ঊর্বশী! কিন্তু কেক কাটার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। নিজের চলমান মিউজিক ভিডিওর শুটিংফ্লোরে নিজের জন্মদিন পালন করেন অভিনেত্রী। এই মিউজিক ভিডিওতে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন জনপ্রিয় গায়ক হানি সিংহ। অভিনেত্রী জানিয়েছেন, হানি তাঁর জন্য এই বিশেষ কেকটির আয়োজন করেন। ঊর্বশী জানিয়েছেন কেকটি ২৪ ক্যারাট সোনার তবক দিয়ে মোড়া। হানির সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘লভ ডোজ ২’-এর শুটিং ফ্লোরে জন্মদিন পালনের মুহূর্ত। হানি, আমার সফরে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।’ হানির উদ্দেশে অভিনেত্রী আরো লেখেন, ‘আমার জন্য তোমার অক্লান্ত পরিশ্রম এবং ভাবনা আমার ক্যারিয়ারে একটা অন্য অধ্যায়ের সূচনা করেছে। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর জন্য কোনো শব্দই যথেষ্ট নয়।’ এদিকে সোনার কেক কেটে জন্মদিন পালন করলেও, সামাজিক মাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী। এক অনুরাগী লিখেছেন, ‘ঊর্বশী আপনি আরও একবার বোঝালেন যে, আমরা কতটা গরিব!’ অপর একজন লিখেছেন, ‘সব কিছু সোনার! এমনকি, কেকটাও! এ রকম দেখানোর কী অর্থ, বুঝি না।’ অপর একজন লিখেছেন, ‘গরীবদের জন্য কিছু করলেও তো পারেন।’ প্রতি বছর জন্মদিনে নতুন কিছু করে চমকে দেন ঊর্বশী।গত বছর প্যারিসে জন্মদিন পালন করেছিলেন তিনি। জন্মদিনে পার্টির জন্যই খরচ করেছিলেন ৯৩ লক্ষ টাকা! তখন সেটি নিয়েও অনেক কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সমালোচনা ও কটাক্ষ গায়ে মাখেন না এই অভিনেত্রী। তিনি বরাবরই চলেন নিজের ছন্দে। বিদ্রæপ পাত্তা দেওয়া সময় কই তাঁর!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com