• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৬
সর্বশেষ :
ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত কালিগঞ্জে দিনদুপুরে ছি*নতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আ*তঙ্ক দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

এই সময়ের নায়িকাদের ভদ্র বললেন ওমর সানী

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দীর্ঘদিন তিনি অভিনয় থেকে বাইরে ছিলেন। মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন ওমর সানী। পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে। বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী। পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে- মৌসুমী, শাবনূর, চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমাকে পেয়েছি। বেস্ট-৯০; কিন্তু এরপর স্টার, সুপারস্টার কোনো নায়িকা নেই। তার পর বাকি সব ভÐামি।’ তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। ওমর সানীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি। তিনি ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভ‚মিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com