• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭
সর্বশেষ :
না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ

কবীর সুমন গান চুরির অভিযোগে মুখ খুললেন

প্রতিনিধি: / ৫৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: আনিজের ৭৫তম জন্মদিন গানে গানে উদযাপন করলেন কবীর সুমন। সেখান থেকেই ফিরে এসেছে পুরনো বিতর্ক। অনেকেরই দাবি, বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গান থেকে ‘তোমাকে চাই’ গানটি অনুকরণ করেছিলেন কবীর, যে গান বদলে দিয়েছিল বাংলা গানের ধারা। ফের সেই পুরনো বিতর্কই শোরগোল ফেলেছে। এবার সেই বিতর্কে ইতি টানতে খানিক বিরক্ত হয়েই বব ডিলানের গানটি পোস্ট করলেন সঙ্গীত শিল্পী। বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গানটি লিরিক্সসহ শেয়ার করেন কবীর। পাশাপাশি তিনি লেখেন, যে বঙ্গভাষী বঙ্গজরা আগেও বলেছেন, এখন আবার বলতে শুরু করেছেন যে তোমাকে চাই গানটি আমি নাকি বব ডিলানের আই ওয়ান্ট ইউ গানটি থেকে চুরি করেছি, তাদের ও তাদের অনুগামীদের অবগতির জন্য লিরিক্স সমেত গানটি শেয়ার করলাম। কথা, সুর, তাল, ছন্দ গায়কি কোন দিক দিয়ে ডিলান সাহেবের আই ওয়ান্ট ইউ আর আমার তোমাকে চাই এর মধ্যে, কে কে কোথায় কোথায় এমন মিল পাচ্ছেন যে চুরি বলা যায়? তিনি আরও লেখেন, পড়াশোনার বদঅভ্যাস থাকলে বরং কবি অরুণকুমার সরকারের লেখা তোমাকে চাই আমি তোমাকে চাই (বৈশাখি) কবিতাটির কথা বলতে পারতেন- তোমাকে চাই কথাটির জন্য। ৭৫ হয়ে গেল। এখনও দেখে, শুনে, পড়ে যাচ্ছি। নিজস্ব ভঙ্গিতে নিজের বিরক্তির কথা জানিয়ে তিনি লেখেন, একদিন দলবেঁধে আসুন না আমাদের বাসায়। জানিয়ে আসবেন। গানবাজনা, কবিতা, লিরিক, সুর, তাল, ছন্দ নিয়ে কথা বলা যাবে। আর ব্যক্তিগত জীবনে আমি কেমন, কতটা খারাপ তাও বুঝে নিতে পারবেন আমার সঙ্গে দিন দুই কাটিয়ে। মনে ভয় থাকলে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, মেজো মেসো, শিবুদাদা যে কাউকে সঙ্গে আনতে পারেন। ভিডিও-অডিও সব করতে পারবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com