• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাঞ্চন-শ্রীময়ী নতুন জীবনে

প্রতিনিধি: / ৫৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: কথায় আছে, যা রটে তা কিছু হলেও ঘটে। এ কথার ষোলআনা প্রমাণ দিলেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কারণ বহুদিন ধরে এ জুটির প্রেম-বিয়ের গুঞ্জন উড়ছিল। এবার বিয়ের মাধ্যমে সবকিছু বাস্তবে রূপ দিলেন এই যুগল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ জানান, গত ১৪ ফেব্রæয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন করেছেন তারা। বিয়ের কেমন অনুভ‚তি হচ্ছে? এ প্রশ্নের জবাবে ২৭ বছর বয়সী শ্রীময়ী বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়েছি। একটা মিশ্র অনুভ‚তি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।’ ৫৩ বছর বয়সী কাঞ্চনের সঙ্গে থাকার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘আপাতত মায়ের কাছেই রয়েছি। ৬ মার্চের পর থেকে দু’জনে এক সঙ্গে থাকা শুরু করব।’ আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন কাঞ্চন-শ্রীময়ী। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে অতিথিদের তালিকা তৈরি করা হয়েছে। উল্লেখ্য, টিভি অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক। ২০২১ সালে পিংকি অভিযোগ করেন, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এরপর কাঞ্চন-পিংকির মাঝে তৈরি হয় চ‚ড়ান্ত তিক্ততা। দীর্ঘদিন আলাদা থাকার পর গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। আর এরইমধ্যে তৃতীয়বারের মতো বিয়ে করলেন কাঞ্চন। তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com