• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩১
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ক্রাউন প্রিন্সের দুবাইয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ

প্রতিনিধি: / ৪৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিদেশ : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে। ক্রাউন প্রিন্সের নির্দেশনার কারণে যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে। সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভ‚মিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরও বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে। মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহবান জানান। সমাজে ইমামদের আলাদা মর্যাদা রয়েছে। তারা নিজেরা ইসলাম ধর্ম বিষয়ক জ্ঞান রপ্ত করেন। নামাজ পড়ানোর পাশাপাশি সেগুলো মানুষের মাঝে প্রচারও করেন তারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাতের সব জায়গায় অসংখ্য মসজিদ রয়েছে। দুবাইও সেখান থেকে ব্যতিক্রম নয়। দুবাইয়ের মসজিদগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকেন। বিশ্বের যত দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে সেগুলোর অনেকগুলোই আরব আমিরাতে অবস্থিত। এরমধ্যে অন্যতম হলো আবুধাবির শেখ জায়েদ মসজিদ। যা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। ৩০ একর জায়গার ওপর নির্মিত সাদা রঙের এ মসজিদটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসেন। কেউ কেউ এখানে নামাজও আদায় করেন। সূত্র: খালিজ টাইমস


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com