• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২০
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

খুলনা প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদ।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সকল নাগরিকের ভোটার হওয়ার অধিকার রয়েছে। যারা ভোটার হওয়ার যোগ্য তাদের ভোটার তালিকায় নাম থাকতে হবে। সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ পাস করেছে এবং নীতিমালা প্রণয়ন বিষয়ে কাজ করছে।  ভোটার হওয়ার সময় সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। সরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা দিতে হলে আমাদের স্মার্ট হতে হবে। স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়া সহজ হবে।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও সরদার মাহাবুবার রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন এবং নতুন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন। এর আগে তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে দিবসের উদ্বোধন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com