• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

গাজায় অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত শিশুর সংখ্যা বেড়ে ২৩

প্রতিনিধি: / ৫৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিদেশ : খাবার ও সুপেয় পানির অভাবে গাজায় আরো শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার গভীর রাতে জানিয়েছে, গাজা শহরে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে আরো তিন শিশু মারা গেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, আল-শিফা হাসপাতালে ওই তিন শিশুরা মারা গেছে এবং এই মৃত্যুর ফলে গাজায় অপুষ্টিতে মারা যাওয়া শিশুর সংখ্যা ২৩-এ পৌঁছেছে। আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ‘তিন শিশুই গাজার আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপুষ্টি ও পানিশূন্যতায় ভোগা বেশির ভাগ শিশুই মারা গেছে উত্তর গাজার বিভিন্ন হাসপাতালে। তবে ইসরায়েলি অবরোধের কারণে খাবার, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবের কারণে এসব শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।’ মন্ত্রণালয়ের পূর্ববর্তী বিবৃতি অনুসারে, ‘সম্ভাব্য দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা থাকলেও ইসরায়েলের কঠোর অবরোধের কারণে উত্তরের হাসপাতালে বেশিরভাগ শিশু মারা গেছে।’ এদিকে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ১৯ ফেব্রæয়ারি সতর্ক করে জানিয়েছে, গাজায় শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টি দেখা দিয়েছে। ফলে তাদের স্বাস্থ্য গুরুতর হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ছিটমহলে ইসরায়েলি বাহিনীর চলমান আক্রমণের কারণে। ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলের ওপর অবরোধ আরোপের কারণে, বিশেষ করে উত্তর গাজার বাসিন্দাদের অনাহারের দ্বারপ্রান্তে ফেলে দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গেøাবাল নিউট্রিশন ক্লাস্টার দুই সপ্তাহ আগে গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদনে বলেছে, গাজার ৯০ শতাংশ ৬ থেকে ১৮ মাস বয়সী শিশু খাবারের সংকটে রয়েছে। এ ছাড়া গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীরা ভুগছেন গুরুতর খাদ্যসংকটে। সূত্র: আনাদোলু এজেন্সি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com