• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৭
সর্বশেষ :
এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত অতিবৃষ্টিতে ডুমুরিয়াসহ খুলনা জেলায় মাছ চাষ ও কৃষিতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি শ্যামনগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাহাজঘাটা ঐতিহাসিক শাহী মসজিদের জমি রক্ষায় মানববন্ধন

গেম খেলা যাবে এখন ইনস্টাগ্রামেও

প্রতিনিধি: / ৮৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আইটি: বিশ্বের অন্যতম জনপ্রিয় দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। চাইলে এখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বন্ধুদের সঙ্গে গেমও খেলতে পারবেন। অ্যাপে তো অনেকের সঙ্গেই চ্যাট করেন। কিন্তু কখনো চ্যাটে কারও সঙ্গে গেম খেলেছেন? শুনেই চমকে গেলেন তো, ভাবছেন চ্যাটে আবার কীভাবে গেম খেলা যায়। দেখে নিন কীভাবে কাজটি করবেন- আপনার যদি ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার না থাকে বা আপনি ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে একটা সময় বিরক্ত হয়ে যান, তবে আর আপনার চিন্তা করার প্রয়োজন নেই। কারণ এখানে এমন একটি গেম সম্পর্কে জানানো হবে, যা আপনি আপনার অবসর সময়ে ইনস্টাগ্রামে খেলতে পারেন। আর এই গেম খেলেই ঘণ্টার পর ঘণ্টা সময় পার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আলাদা করে আর কোনো টাকা খরচ করতে হবে না। ইনস্টাগ্রামের এই লুকানো কৌশলটি দিয়ে আপনি ইনস্টাগ্রামে গেম খেলতে পারবেন। এজন্য আপনাকে শুধু ইনস্টাগ্রামের মেসেজ সেকশনে যেতে হবে এবং যে কারও মেসেজ বক্স খুলে যে কোনো ইমোজি পাঠাতে হবে। এর পরে আপনাকে ইমোজিতে লগ টিপতে হবে এবং তারপরে একটি নতুন স্ক্রিন খুলবে। যাতে আপনি গেম খেলতে পারবেন। এবার প্রশ্ন হল শুধু কি তারাই গেম খেলতে পারবেন যাবেন অনেক ফলোয়ার্স আছে? এমন কোনো ব্যাপার নেই। এই গেম খেলার জন্য আপনার অনেক ফলোয়ার্স থাকতে হবে তা একেবারেই নয়। এই অ্যাপটিকে অনেকে ডেটিং অ্যাপ হিসেবে ব্যবহার করেন। কিন্তু তাতে জালিয়াতির সংখ্যা বাড়ছে। তাই তার পরিবর্তে বরং গেম খেলেই সময় কাটান। এটি অনেক বেশি নিরাপদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com