• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

চিকিৎসা চলাকালেই রাজা চার্লস কি পদত্যাগ করবেন?

প্রতিনিধি: / ৫৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: প্রোস্টেট অস্ত্রোপচারের কয়েক দিন পর ক্যান্সার ধরা পড়ে রাজা চার্লসের। আপাতত তিনি জনসম্মুখে সব ধরনের দায়িত্ব পালন বিরত আছেন। এরপর থেকেই রাজতন্ত্রের ভবিষ্যত নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে বলে জানিয়েছে জিও টিভি। এর মধ্যেই নানা রকমের উড়ো কথা শোনা যাচ্ছে। জিও টিভির প্রতিবেদনে বলা হয় জল্পনা চলছে যে রাজা চার্লস ত্যাগ করবেন এবং ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেথের পদাঙ্ক অনুসরণ করবেন। তিনি তার বড় ছেলে ও উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের কাছে সিংহাসন তুলে দেবেন। ইউনিভার্সিটি অফ টরন্টো স্কুল অফ কন্টিনিউয়িং এডুকেশনের রাজকীয় ইতিহাসের প্রশিক্ষক, ক্যারোলিন হ্যারিস স¤প্রতি, ইউএসএ টুডেকে বলেছেন, চরম উদ্বেগজনক পরিস্থিতিতেই কেবল এটা সম্ভব। ক্যারোলিন হ্যারিস বিশ্বাস করেন যে রাজা চার্লসকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত অসুস্থ হতে হবে। এদিকে, রাজা চার্লস এত তারতাড়ি সিংহাসন ত্যাগ করবেন না বলে অনেকাংশে একমত প্রকাশ করেছেন রাজকীয় বিশেষজ্ঞরা। এর আগে গত রোববার ব্রিটেনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা চার্লস। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তার ক্যানসারে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের মানুষের যে সহানূভুতি ও স্বান্তনা তিনি পেয়েছেন তাতে জনগণের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা চার্লস।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com