• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

জরুরি অবতরণ বোয়িং বিমানের

প্রতিনিধি: / ৪৬৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্র থেকে জাপানের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার যাত্রা শুরুর কিছুক্ষণ পরই একটি যাত্রীবাহী বোয়িং ৭৭৭ বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির একটি চাকা খুলে বিমানবন্দরের পার্কিং লটে গিয়ে পড়ে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমান সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ড পর সেটির চাকা খুলে পড়ে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যম ক্রন৪ জানিয়েছে, চাকাটি বিমানবন্দরের কর্মীদের ব্যবহৃত গাড়ির পার্কিংয়ে আছড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। ওসাকাগামী বিমানটিতে ২৪৯ জন যাত্রী ছিলেন উল্লেখ করে ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৭৭-এর প্রতিটি প্রধান ল্যান্ডিং গিয়ারে ছয়টি চাকা রয়েছে এবং এর কিছু অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদে অবতরণ করা সম্ভব। ফ্লাইটটিকে লস অ্যাঞ্জেলেসে ঘুরিয়ে দেওয়া হলে সেখানে বিমানটি নিরাপদে অবতরণ করে। এদিকে স¤প্রতি বেশ কয়েকটি মান নিয়ন্ত্রণ জনিত সমস্যার মুখোমুখি হয়েছে বোয়িং। গত জানুয়ারিতে অত্যন্ত উদ্বেগজনক এক ঘটনায় কম্পানিটির একটি ৭৩৭ ম্যাক্স-৯ বিমানের দরজা মাঝ আকাশে খুলে গিয়েছিল। সেই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তবে ১৯ দিনের জন্য বোয়িং ৭৩৭ ম্যাক্স-৯ সংস্করণের সব বিমানের উড্ডয়ন স্থগিত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান বলেছেন, মার্কিন নিয়ন্ত্রকরা গত সপ্তাহে বোয়িংকে মান নিয়ন্ত্রণের সমস্যা সমাধানের জন্য একটি পরিকল্পনা নিয়ে আসার জন্য ৯০ দিন সময় দিয়েছিলেন। কম্পানিকে অবশ্যই ‘বাস্তব ও গভীর উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে’। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com