• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ তালার খলিলনগরে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা

জান্তার বিমান হামলা, রাখাইন-চিনে নিহত ৯

প্রতিনিধি: / ৫২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউকতাউ ও চিন রাজ্যের পালেতোয়াতে মিয়ানমারের জান্তার পরিচালিত বিমান হামলায় অন্তত নয়জন নিহত ও বহু আহত হয়েছেন। বুধবার জাতিগত ব্রাদারহুড অ্যালায়েন্স ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০ টার দিকে কিয়কতাও শহরে বোমা হামলায় সাতজন নিহত এবং নয়জন গুরুতর আহত হয়। আগের দিন, পালেতওয়া শহরে একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা বোমায় আট বছর বয়সী শিশুসহ দুইজন নিহত হন। তীব্র লড়াইয়ের পর উত্তর রাখাইন ও দক্ষিণ চিন রাজ্যে জানুয়ারিতে কিউকতাও স¤প্রতি পালেতওয়া আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে আসে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। বাহিনীগুলো হল- তা’’আং ন্যাশনাল লিবারেশন আর্মি-টিএনএলএ, আরাকান আর্মি-এএ এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি-এমএনডিএএ। এরই মধ্যে এই জোট মিয়ানমারের বহু অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে। সংঘাতের কারণে সামরিক সরকার অনেক এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাখাইন রাজ্য এবং তানিনথারি অঞ্চলের বাসিন্দাদের দেশের অন্যান্য শহরে যেতে স্থানীয় প্রশাসকদের কাছ থেকে অনুমতি নিতে হবে। জান্তার পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তানিনথারি ও রাখাইন থেকে অন্য কোথাও যাওয়ার জন্য বাসিন্দাদের অবশ্যই তাদের আশেপাশের জান্তা-নিয়ন্ত্রিত সাধারণ প্রশাসন বিভাগের অনুমোদন থাকতে হবে। রাখাইন রাজ্যের বেসামরিক কর্মচারীদের ইয়াঙ্গুনগামী ফ্লাইটের জন্য বিভাগীয় অনুমতি নিতে হবে। ২০২৩ সালের নভেম্বরে আরাকান আর্মি সামরিক শাসনের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর রাখাইন রাজ্যে সরকারের অবরোধ কার্যকর করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com