• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

ট্রাম্পের জয় ‘সুপার টুইসডে’র শুরুতেই

প্রতিনিধি: / ৫৩১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বৈরথে অংশ নিতে নিজের অবস্থান আরও মজবুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে ‘সুপার টুইসডে’ প্রাইমারিতে বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছেন তিনি। ক্যালিফোর্নিয়া ও টেক্সাসসহ ১৫টি অঙ্গরাজ্যে ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে দলীয় প্রার্থী হতে প্রতিযোগিতায় অংশ নিয়ে দুজনই চাইছেন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যেতে। খবর এএফপির। প্রথম ১০টি রাজ্যের মধ্যে টেক্সাসে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্ব›দ্বী নিকি হ্যালিকে হারাতে পেরেছেন, এছাড়া ভার্জিনিয়াতেও পেয়েছেন সহজ জয়। গতকাল মঙ্গলবার ব্যালট প্রয়োগের আগেই সুপার টুইসডের উত্তেজনা বেশ স্তিমিত হয়ে এসেছিল কেননা দুই দলের দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প নিজেদের মনোনয়ন অনেকটাই নিশ্চিত করতে পেরেছিলেন। ট্রাম্পের প্রতিদ্ব›দ্বী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত নিকি হ্যালি মনোনয়নের দৌড়ে তেমন একটা বাধা হয়ে দাঁড়াতে পারেননি। জানুয়ারি মাসে আইওয়াতে তিনি তৃতীয় অবস্থানে থাকেন আর অন্য সবকটি প্রাইমারিতে হেরে যান ট্রাম্পের কাছে। দুইবার অভিসংশনের মুখে পড়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একজন অন্যরকম প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। কর্মজীবি শ্রেণির মানুষ, গ্রামে থাকা শ্বেতাঙ্গ ভোটাররা তাকে আবারও প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং সুপার টুইসডের ১৫টি রাজ্যের বেশিরভাগেই তিনি জয়ী হবে এমনটাই আশা করা হচ্ছে। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের তথ্য বলছে পূর্বানুমান অনুসারে ৭৭ বয়সী ট্রাম্প জো বাইডেনের চাইতে দুই পয়েন্ট এগিয়ে আছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্ব›দ্বী নিকি হ্যালি শহুরে ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের সমর্থন নিয়ে অল্পকিছু ডেলিগেটের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com