• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১
সর্বশেষ :
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বাল্কহেডসহ আটক ১, জরিমানা ৫০ হাজার দেবহাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে

ডুমুরিয়ায় প্রশাসনের নাকের ডগায় খাস জমি বিক্রয়

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৯৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
প্রশাসনের নাকের ডগায় খাস জমি বিক্রয়

ডুমুরিয়ায় সরকারি ১নাম্বার( ক ) খতিয়ানের খাস জমি প্লোড আকারে বিক্রিয় করার অভিযোগ পাওয়া গেছে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী মৌজার জেল নং ৩৩ এস এ খতিয়ান ১০৯ দাগ নং ১০০৮/১০০৯ ২একর ৪৩ শতাংশ জমি ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত্যু নরেন্দ্র নাথ দেবনাথের ছেলে অমল দেবনাথ ওরফে পনো তিনি সরকারি ক তফসিল জমি প্লোড আকারে ৩০/৩৫/হাজার টাকা করে খাস জমি বিক্রি করছেন।

আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন সরজমিনে গিয়ে দেখেন আক্তার হোসেন নামের জৈনক ব্যাক্তি জমি ক্রয় করেন ৭শতক,আবু বকর শেখ ১০শতক,আমজাদ হোসেন শেখ ৭শতক, মোঃ শরিফুল ইসলাম শেখ ৭শতক, মোঃ
এমদাদ শেখ ১৫শতক, মোঃ এলাহী শেখ ১৫ শতক, আলামিন ৫শতক,পির মতি ৪শতক ও বামুন্দিয়া গ্রামের মিঠুন ১০শতক জমি ক্রয় করেছেন, খাস জমি ক্রয় করা ব্যাক্তিরা জানান তারা ৩শত টাকার স্ট্যাম্পে লিখিতভাবে জমি ক্রয় করে জমিতে ‌বাড়ী তৈরি করে দখল করে আছে।

 

এব্যাপারে খাস জমি বিক্রয় করা অমল দেবনাথ ওরফে পনো নিকট জানতে চাইলে তিনি ‌সত্যতা স্বীকার করেছেন। স্টাম্পের মাধ্যমে যাহারা জমি ক্রয় করেছেন।

 

তারা জানান গত বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল ইসলাম ও শোভনা ভূমি অফিসের উপ- সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছেন এবং সকল কাগজপত্র নিয়ে ‌রবিবার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে যাওয়ার
জন্য দিন ধার্য করেন।

 

উল্লেখ্য উপজেলা ভূমি কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারি ভিপি খাস জমি এভাবে বিক্রি করছেন, এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন যদি কেউ সরকারি ভিপি খাস জমি বিক্রয় করে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন বলেন আমি ‌সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে তদন্ত করে এসেছি, ভিপি খাস জমি তারা টাকা মাধ্যমে স্টাম্পের ক্রয় করে নিয়েছে। বিক্রি কারি অমল দেবনাথ ওরফে পনো কে
খুজে পাওয়া যায়নি।

 

সংশ্লিষ্ট বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষ কাছে এলাকা বাসী দাবি জানান যারা জমিতে ঘর বাড়ি বেঁধে আছে তাদের কে ডিসি আর দেওয়ার জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানান।

উল্লেখ্য অমল দেবনাথ ভারতে পাড়ি দিবে বলে তার বাড়ি সহ তার সকল জমি বিক্রয় করছেন। এ তথ্য জায়িছেন গোনালী গ্রামের জনসাধারণ মানুষ ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com