• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩
সর্বশেষ :
তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

‘ডেডবডি’ আসছে ১০০ প্রেক্ষাগৃহে

প্রতিনিধি: / ৯৮৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বিনোদন: গেল বছরের অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন। ঈদে মুক্তির উক্তি ছিল, সেভাবে শুরু করেছিলেন প্রচারণাও। ঈদের ঠিক দুই দিন সামনে পিছিয়ে আসেন। সিদ্ধান্ত নেন, রোজার ও কোরবানির ঈদের মাঝখানে মুক্তি দেবেন। এবার জানা গেল ‘ডেডবডি’ মুক্তির তারিখ ৩ মে। দেশের ১০০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে, জানিয়েছেন নির্মাতা ইকবাল। তিনি বলেন, ‘ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। ঈদে ছবিটি মুক্তি দিলে মন্দ হতো ফলাফল।এমনিতে ১১টি ছবি মুক্তি পেয়েছে, খোঁজ নিয়ে দেখেন কোনো ছবিই দর্শক পাচ্ছে না। আমাদের নির্দিষ্ট পরিমাণ দর্শক আছে, যারা বিভিন্ন উৎসবে হলে যায়। সেই দর্শক যখন ১১টি ছবিতে ভাগ হয়ে যায় তখন আর থাকে কী! একেকটি ছবির ভাগে কয়জন আর দর্শক থাকে? প্রচুর নির্মাতাকেই বলেছিলাম এভাবে ছবি মুক্তি না দিতে। তাঁরা শোনেননি, এখন সেটার ফল ভোগ করছেন।’ ডেডবডি সিনেমায় দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান নামের নবাগতা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন ওমর সানী, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি প্রমুখ।

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com