• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তালায় চাঁ দা বাজ’কে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি / ৯৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা তালা উপজেলার মাগুরা বাজারে রবিবার (৯মার্চ) দুপুর ১২টার দিকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সাঈদ সরদার (৩৫) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মী ও ভুক্তভোগী জনতা। আটকের পরে তাকে জুতার মালা পরায় সাধারণ জনতা। সে মাগুরা গ্রামের মাহফুজ সরদারের পুত্র।

 

প্রতক্ষদর্শী ও স্হানীয়রা জানান গত ৫আগষ্টের পর স্হানীয় সংখ্যালঘু সম্প্রদায় লোকদের নিকট ভয় দেখিয়ে চাদাদাবী করত। তাছাড়া সাইদ দীর্ঘদিন আওযামীলীগের সাথে মিশে এলাকায় সন্ত্রাসী চাদাবাজী, মাদক বিক্রয়সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

 

মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন জানান, আটককৃত সাঈদ সরদার ছাত্রদল ও যুবদলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গা থেকে চাদা আদায় করত। এই সাঈদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। শুধু তাই নয় তার বিরুদ্ধে তালা থানায় একাধিক মামলা রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। তার পরেও সে এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলত। অন্য দিকে এই সাঈদ ওয়ান এক্সবেট গেমের এজেন্টের ব্যবসা করত।

 

তালা উপজেলার ছাত্রদলের সাধারন সম্পাদক এসকে ফারুক জানান এই সাইদ বিএনপির নাম ভাঙ্গিয়ে সম্প্রতি মাগুরা গ্রামের দেব্রত সেনের পুত্র দীপ্ত সেনের নিকট ভয় দেখিয়ে ৪৫ হাজার টাকা চাদাবাজি করে । মাগুরা বাজারের ব্যবসায়ী গোলকের নিকট ১ লক্ষ টাকা চাদাদাবি করে। অন্য দিকে মাগুরা গ্রামের কাজল দায় এর পুত্র রিপনের বাড়িতে গাজা রাখার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা আদায় করে।

 

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান, জানান গ্রেফতারকৃত সাইদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com