• বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩০
সর্বশেষ :
দেবহাটায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাউসার আজিজ: উন্নয়ন, পর্যটন ও সীমান্ত সুরক্ষায় গুরুত্বারোপ ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পাইকগাছায় তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু শ্যামনগরে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালবৈশাখী ঝড়ে ল*ণ্ড*ভ*ণ্ড দেবহাটা দেবহাটায় গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর

তালায় বিএনপির দুই নেতা সাময়িক বহিস্কার

নিজস্ব প্রতিনিধি / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
বিএনপির দুই নেতা সাময়িক বহিস্কার

সাতক্ষীরার তালায় দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ- শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙ্গিয়ে ভাঙ্গচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

 

মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরাধ মুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ- শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম মঙ্গলবার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপ শৃঙ্খলা পরিপস্থী ও অপরামুলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক রিয়াজুল ইসলাম সাময়িক বহিস্কার করা হয়।

 

অন্যদিকে খলিলনগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপি নাম ভাঙ্গিয়ে ভাঙ্গচুর, লুটপাট, চাঁদাবাজী, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থাগ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানান এরা দলের কেউ না তাদের অপকর্মের দায় দল নেবে না।

 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যাক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিস্কার করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com