• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

তৃপ্তি দিমরি ‘অ্যানিম্যাল’ অভিনেতার নজর কেড়েছেন

প্রতিনিধি: / ৪২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: বলিউডের বিতর্কিত সিনেমা ‘অ্যানিম্যাল’ এ স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের সঙ্গে এ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই এখন যেন জাতীয় ক্রাশ ‘ভাবি ২’ অর্থাৎ তৃপ্তি। এ তালিকায় রয়েছেন ‘অ্যানিম্যাল’ এর অভিনেতা! এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তৃপ্তির সঙ্গে প্রেমের ইচ্ছা প্রকাশ করলেন ‘অ্যানিম্যাল’এর অভিনেতা সিদ্ধান্ত কার্নিক। স¤প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি তৃপ্তির প্রতি ভালোবাসা জাহির করেছেন অভিনেতা সিদ্ধান্ত কার্নিক। ফিল্মিজ্ঞান-কে দেওয়া এক সা¤প্রতিক সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানান, তৃপ্তিকে কফি ডেটে নিয়ে যেতে চান তিনি, সেই কফির বিল মেটাতেও আগ্রহী অভিনেতা। অভিনেতা স্পষ্ট করেছেন, কোনও বিতর্ক তৈরির জন্য একথা বলছেন না তিনি। বাস্তবেই তৃপ্তি দিমরিকে দারুণ পছন্দ তার। সেই ভালোলাগা থেকেই অভিনেত্রীর সঙ্গে নিজের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। তৃপ্তি দারুণ প্রতিভাবান অভিনেত্রী, জানান সিদ্ধান্ত। তার কথায়, বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হলেও এখনও তৃপ্তির সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠেনি তার। কিন্তু তিনি নিশ্চিত এই সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে পারে। ছোটপর্দার জনপ্রিয় নাম সিদ্ধান্ত কার্নিক। মাহি ওয়ে, রিশতা.কম, প্যায়ার কি ইয়ে এক কাহানি, কিসমত-সহ অজস্র মেগায় কাজ করেছেন। অভিনেত্রী মেধা গুপ্তার সঙ্গে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছিলেন সিদ্ধান্ত, তবে ২০২০ সালে ভেঙে যায় সেই বিয়ে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com