• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩
সর্বশেষ :
কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

তৃষ্ণা দুই হ্যাটট্রিকে রেকর্ড গড়লেন

প্রতিনিধি: / ৪৭৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: দলীয় পারফরম্যান্সের চরম হতাশার সিরিজের শেষ দিকে এলো ব্যক্তিগত অর্জনের আলো। সিরিজে প্রথমবার মাঠে নেমেই হ্যাটট্রিক উপহার দিলেন ফারিহা তৃষ্ণা। একাধিক হ্যাটট্রিক করে বাংলাদেশের বাঁহাতি পেসার জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শেষ ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তৃষ্ণা। ২০২২ সালে সিলেটে এশিয়া কাপের ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন তিনি। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় বোলার বাংলাদেশের এই ২১ বছর বয়সী পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ও প্রথম টি-টোয়েন্টিতে একাদশের বাইরে ছিলেন তৃষ্ণা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমে শুরু থেকেই বেশ আঁটসাঁট বোলিং করেন তিনি। দল প্রথম ব্রেক থ্রæ পায় তার হাত ধরেই। প্রথম দুই ওভারে স্রেফ দুই রান দেন তিনি। তার তৃতীয় ওভারে অবশ্য দুটি বাউন্ডারি মারেন জর্জিয়া ওয়্যারহ্যাম। ওয়্যারহ্যাম ও গ্রেস হ্যারিসের দারণ জুটিতে পরে বড় স্কোরের দিকেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তৃষ্ণা নিজের শেষ ওভারটি করতে আসেন ইনিংসের শেষ ওভারে। প্রথম বলে দারুণ কাভার ড্রাইভে চার মারেন এলিস পেরি। এরপর তৃষ্ণা ঘুরে দাঁড়ান দারুণভাবে। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। এরপর সেই হ্যাটট্রিক। শুরুটা এলিস পেরিকে দিয়ে। উড়িয়ে মারার চেষ্টায় কাভা স্বর্ণা আক্তারের হাতে ধরা পড়েন ২৯ রান করা ব্যাটার। পরের বলে কাট করে বৃত্তের ভেতরই মুর্শিদা খাতুনের তালুবন্দি হন সোফি মলিনিউ। হ্যাটট্রিক ডেলিভারিতে ফিল্ডারের সহায়তা লাগেনি তৃষ্ণার। শাফল করে খেলার চেষ্টা করেন বেথ মুনি। কিন্তু বাঁহাতি ব্যাটারের পায়ের পেছন দিয়ে বল গিয়ে ছোবল দেয় লেগ স্টাম্পে। উল্লাসে মেতে ওঠেন তৃষ্ণা ও তার সতীর্থরা। ১৯ রানে ৪ উইকেট নিয়ে শেষ করেন তৃষ্ণা। ক্যারিয়ারে প্রথমবার পেলেন ম্যাচে চার উইকেট। অস্ট্রেলিয়া ২০ ওভারে তোলে ১৬১ রান। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক হ্যাটট্রিক করেছেন আর কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এউকো। বাংলাদেশের হয়ে তৃষ্ণা ছাড়াও টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন ফাহিমা খাতুন, ওয়ানডেতে রুমানা আহমেদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com