• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

দেবহাটার ভাতশালায় অনিকেত আলাম ফাউন্ডেশনের স্কলারশিপ প্রদান

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ১৬৫৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
দেবহাটার ভাতশালায় স্কলারশিপ প্রদান

দেবহাটার ভাতশালাস্থ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অনিকেত আলাম ফাউন্ডেশনের আয়োজনে করিম মাস্টার স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ নভেম্বর বিকাল ৪টায় ভাতশালাস্থ প্রতিষ্টানটির নিজস্ব অফিস চত্বরে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবীদ প্রয়াত আব্দুল করিমের নামে এই স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিকেত আলাম ফাউন্ডেশনের পরিচালক আলমগীর হোসেন।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক শিক্ষক আব্দুল হাই, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, ইউপি সদস্য আব্দুল জলিল, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব ব্যানার্জি, সহকারী শিক্ষক শাহজাহান আলী, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের মধ্যে থেকে মেধাবী ৪০জন শিক্ষার্থীদেরকে করিম মাস্টার স্কলারশিপের সার্টিফিকেট ও শিক্ষা সহায়তায় অর্থ প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com