• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮
সর্বশেষ :
শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ১৯ জন প্রার্থী, ভোট ৫ সেপ্টেম্বর কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নি*হত মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর

অনলাইন ডেস্ক / ২২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের তিনটি দেশে আজই ঈদের আনন্দে মেতে উঠেছেন মুসলমানরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) আফগানিস্তান, নাইজার ও মালিতে আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপন করা হচ্ছে।

 

এর আগে বুধবার (১৮ মার্চ) এসব দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। ফলে এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার থেকেই শুরু হয় তাদের ঈদের উৎসব।

 

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো জানিয়েছে, সেদিন তাদের আকাশে চাঁদ দেখা যায়নি। তাই ওইসব দেশে ঈদ একদিন পর উদযাপিত হবে।

 

ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা ও ঈদের তারিখ নির্ধারিত হয়। ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার সময় ভিন্ন হওয়াই স্বাভাবিক।

 

তাই প্রতি বছরই দেখা যায়—কোথাও আগে, কোথাও পরে শুরু হয় ঈদের আনন্দ। তবে ভিন্ন সময় হলেও সবার মাঝে একই বার্তা পৌঁছে দেয় এই উৎসব—ত্যাগের পর আনন্দ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com