• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯
সর্বশেষ :
‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স

নানা শাহ নিপুণের পাশাপাশি রিয়াজকে কটাক্ষ করলেন

প্রতিনিধি: / ৫০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিনোদন: চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন নানা শাহ। তিনি মিশা-ডিপজল প্যানেলে যোগ দিয়েছেন। তার ভাষ্য, ‘নিপুণ কথা রাখেননি।’ নিপুণের প্যানেলে গিয়ে ভুল করেছিলেন এ কথাও জানান তিনি। এবার নিপুণের পাশাপাশি নায়ক রিয়াজকেও কটাক্ষ করে মন্তব্য করলেন নানা শাহ। এই অভিনেতা বলেন, ‘আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি যুদ্ধের সময় দৌড়িয়েছি, তাদের খাবার দিয়েছি। গুলি কাঁধে নিয়ে দৌড়িয়েছি। এগুলো বলে আমার লাভটা কি? আমি আজ এ কারণে বলছি যে, আমাকে আড়াইশো-তিনশ লোকের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ আমি যুদ্ধ করা একটা মানুষ।’ নায়ক রিয়াজকে উদ্দেশ্য করে করে নানা শাহ বলেন, ‘রিয়াজকে আমি খুব পছন্দ করি। আমার মনে হয় ও ব্যক্তিত্বহীন একটা ছেলে। নিপুণের পিছে পিছে যখন হাঁটে তখন আমার মনে হয় সে ব্যক্তিত্বহীন। আর হিরো হিসেবে এখন তাকে চিন্তাই করি না। কারণ হিরো হতে হয় দুই জায়গায়- বাস্তবেও তাকে হিরো হতে হয়। স্ক্রিনে যে হিরো বাস্তবেও সে হিরো। না হলে তাকে হিরো মানায় না। সে এখন নিপুণের চামচা হয়ে গেছে- এটা খুব কষ্টদায়ক!’ ‘আমি রিয়াজ-ফেরদৌস একসঙ্গে ফিল্মে ঢুকেছি। আমার কল্পনায় আসে না রিয়াজ নিপুণের পিছে পিছে হাঁটবে! রিয়াজের পিছনে নিপুণ হাঁটবে এটা আমি চাই। ইনশাল্লাহ এটা হবে। রিয়াজ বুঝতে পারবে।’ স¤প্রতি চাউর হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হবে না। তবে নানা শাহ বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। তা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘আমি শুনছি নির্বাচন বন্ধ করে দেবে। এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই। নির্বাচন হবেই। আমরা সব শিল্পীরা মিলে নির্বাচন করব। কেউ যদি বাধা দেয়, নির্বাচন বানচাল করতে চায় আমরা তাকে বাধা দেব। কিন্তু শিল্পী সমিতির নির্বাচন বন্ধ করতে পারবে না।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com