• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

নিলয়-মাহি বাসর ঘরের গল্পে

প্রতিনিধি: / ৬৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: সালাউদ্দিন। পেশায় অটোরিক্সা চলক। অনেক রোম্যান্টিক স্বপ্ন নিয়ে স¤প্রতি বিয়ে করে স্ত্রী জেসমিনকে বাবা-মায়ের সঙ্গে এক কামরার ঘরে তোলেন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের পথে বার বার বাধা হয়ে দাঁড়ায় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা! স্বপ্নের বাসর আর বাস্তবে ধরা দেয়না সালাউদ্দিন-জেসমিন দম্পতির জীবনে। এমনই এক সিরিয়াস অথচ মজার গল্প নিয়ে হাজির হচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। দুজনকে নিয়ে ‘স্বপ্নের বাসর’ নামের নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। চিত্রনাট্যও তারই। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিফতা আনান বলেন, ‘ঢাকা শহরের একজন সিনএনজি চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে। আমরা চেষ্টা করেছি শহরের নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে। যেখানে মজাও আছে আবার কঠিন বাস্তবতাও। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রæয়ারি) উপলক্ষে ‘স্বপ্নের বাসর’ শিগগিরই উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com