• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৭
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

পাইকগাছায় গাঁজাসহ কারবারি আটক

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৫৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
গাঁজাসহ কারবারি আটক

🖼️ ফটো কার্ড তৈরি করুন

পাইকগাছা থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারিকে ৬’শ গ্রাম গাঁজা সহ একটি ডিসকভার (১৩৫) মোটরসাইকেলের টুলবক্স’র মধ্যে অভিনব কায়দায় মাদক বহন করা বাইকটি আটক করেছে থানা পুলিশ।

 

এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, মামলা নং- ৩। এছাড়া আটক ব্যক্তিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এসআই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভা ও সোলাদানা ইউনিয়নের মধ্যবর্তী স্থান-শিবসা ব্রিজের উপর থেকে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামের মোঃ আখের আলী কারিকরের ছেলে মোঃ আমজাদ হোসেন কারিকর(৫০) এর মোটরসাইকেলের টুলবক্সে থাকা ৬’শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

 

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মাদক কারবারি আমজাদ হোসেন আটক করা হয়েছে। এবং তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা সহ মোটরসাইকেলটি জব্দ পূর্বক আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com