• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৯
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

পারশা জোভানের সঙ্গে চমক নিয়ে আসছেন

প্রতিনিধি: / ৭৫১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ভালোবাসা দিবসে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে চমক নিয়ে আসছেন পারশা মাহজাবীন পূর্ণী। পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হলো এই কণ্ঠশিল্পীর।ভালোবাসা দিবসে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে চমক নিয়ে আসছেন পারশা মাহজাবীন পূর্ণী। পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হলো এই কণ্ঠশিল্পীর।গানটির কথা ও সুর তার নিজের। ‘প্রথম প্রেমের গান’টির সঙ্গীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় তার সাউন্ড হ্যাকার স্টুডিওতে। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কভার গান করে অনুপম রায়-তাহসানসহ অনেকেরই নজর কাড়েন পারশা। নিজ হাতে গøাসে পানি ঢেলে চামচের সাহায্যে তাতে প্রচলিত গানের সুর তুলে জলতরঙ্গ তৈরি করে বিপুল আলোচনায় আসেন তিনি। এরপর কিছু নাটকের গানে কন্ঠ দিতে দেখা যায় তাকে। তাহসান-তানজিন তিশার লাইট ক্যামেরা একশন, ইয়াশ রোহান-তটিনীর ‘যে প্রেম এসেছিলো’, তিশার ‘পুতুলের সংসার’, জোভান ও কেয়া পায়েলের ‘কপি পেস্ট’ নাটকের থিম সং গুলোতে কন্ঠ দেন তিনি। পারশার নাটক ও গান রিলিজ হবে আগামী বুধবার ভ্যালেন্টাইন্স ডে তে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com