• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্যারিসে ছুরিকাঘাতে আহত ৩

প্রতিনিধি: / ৬৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি রেল স্টেশনে ছুরিকাঘাতে তিন জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাজধানীর গারে দে লিয়ন রেল স্টেশনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গারে দে লিয়ন রেল স্টেশনে ছুরিকাঘাতকারীর সন্দেহভাজন ব্যক্তির গ্রেপ্তারের বিষয়ে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সেই আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীদের শারীরিক অবস্থা বর্ণনা করে পুলিশ বলেছে, ছুরিকাঘাতে আহত তিন ব্যক্তির মধ্যে দুইজন অপেক্ষাকৃত কম আঘাত পেয়েছেন। কিন্তু তৃতীয় ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তবে আশঙ্কামুক্ত আছেন। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী কেন আক্রমণ করেছেন তা এখনও জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফ্রান্সের রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে কোম্পানি এসএনসিএফ-র পরিচালক বলেন, হল এক ও তিনের মধ্যবর্তী এলাকাটিতে প্রবেশাধিকার বন্ধ রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com