• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

প্রযোজক জগদীশের রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি: / ১০০২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ঈদ ও নতুন বছরের আনন্দের মাঝে শোবিজে আবারও মন খারাপের খবর। দক্ষিণী সিনেমার প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক সৌন্দর্য জগদীশের রহস্যজনক মৃত্যু হয়ছে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি। প্রযোজক সৌন্দর্য জগদীশের আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই। ১৪ এপ্রিল সকালে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। যদিও মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের সদস্যরা দাবি করেছেন মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। সৌন্দর্যকে স¤প্রতি হোলি উৎসবে তার পরিবারের সঙ্গে দেখা গেছে। যেখানে তার মেয়েও ছিলেন, যার বিয়ে হয়েছে স¤প্রতি। ‘স্নেহুতরু’, ‘মস্ত মাজা মাদি’ এবং ‘রামলীলা’র মতো হিট সিনেমা প্রযোজনার জন্য পরিচিত ছিলেন সৌন্দর্য। সৌন্দর্য জগদীশের ব্যবহার, সবার সঙ্গে মিশতে পারার গুণ, সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করা, এসব কারণে খুব পছন্দের মানুষ ছিলেন ইন্ডাস্ট্রিতে। জানা গেছে, সৌন্দর্য জগদীশ তার বেঙ্গালুরুর বাসভবনে নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। জগদীশের বন্ধু শ্রেয়স বলেন, ‘আত্মহত্যার চেষ্টা করেছিল সে। তারপর মৃত্যু হয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’ হার্ট অ্যাটাকের তথ্য ভুয়া বলে তিনি জানান। একইসঙ্গে সেই বন্ধুই জানান, গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করেছেন সৌন্দর্য।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com