• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
সর্বশেষ :
দেবহাটা ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ

মাইকিং করে নিষিদ্ধ শাপলাপাতা  মাছ বিক্রি, মাছ ব্যবসায়ি আটক

প্রতিনিধি: / ৬৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাইকিং করে নিষিদ্ধ সামুদ্রিক শাপলাপাতা মাছ বিক্রির অপরাধে মো. রুবেল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়িকে আটক করেছে বন বিভাগ। রবিবার সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে থেকে তাকে আটক করা হয়। এসময় প্রায় ২০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেন তারা। আটক রুবেল উপজেলার ছোটনলবুনিয়া গ্রামের রুস্তুম হাওরাদারের ছেলে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, শাপলাপাতা (স্টিংরে) একটি বিপন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী। এটি শিকার বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাইকিং করে এই শাপলাপাতা মাছ বিক্রির খবর পেয়ে বনরক্ষীদের একটি দল রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে অভিযান চালিয়ে মাছ বিক্রেতা মো. রুবেল হাওলাদারকে (৩৫) আটক করে । এসময় ঘটনাস্থল থেকে বিক্রির জন্য রাখা আনুমানিক ২০ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। আটককৃত রুবেল উপজেলার ছোটনলবুনিয়া গ্রামের রুস্তুম হাওরাদারের ছেলে। এব্যপারে আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত রুবেল হাওলাদার জানান, তিনি জানতেন না যে শাপলাপাতা মাছ বিক্রি নিষিদ্ধ। আমাদের এলাকায় আনেক আগে থেকে ওই মাছ বিক্রি হতো বলে আমি বাগেরহাট মৎস্য আড়ৎ থেকে পাইকারি দরে কিনে এনেছিলাম।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল সাংবাদিকদের  বলেন, ডলফিন ও শাপলাপাতা হচ্ছে জীববৈচিত্রের একটি অংশ। এটি শিকার করা বন বিভাগ আইন ধারা নিষিদ্ধ করেছে। জনগনের মধ্যে তেমন প্রচারনা না থাকায় মাছ হিসেবে উপকুলীয় এলাকায় প্রায়ই তা বিক্রি হতে দেখা যায়। একারনে এ প্রাণীটি এখন মহাবিপন্ন হয়ে পড়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com