• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৪
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

মার্ভেল অভিনেতা মিচেল মাত্র ৪৯ বছরে চলে গেলেন

প্রতিনিধি: / ৫৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: মার্ভেল অভিনেতা কেনেথ মিচেল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত রোববার তাঁর পরিবার অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে একটি বিবৃতিতে অভিনেতার মৃত্যুর সংবাদটি জানানো হয়। ‘স্টার ট্রেক : ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন কেনেথ। সিএনএন নিউজের প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালে এএলএস ধরা পড়ে মিচেলের। সা¤প্রতিক বছরগুলোতে তিনি এবং তাঁর পরিবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে পর্যায়ক্রমিক আপডেট শেয়ার করেছে। আগস্টে মিচেল ইনস্টাগ্রামে একটি পোস্টে তাঁর রোগ নির্ণয়ের পঞ্চম বার্ষিকী সম্পর্কে ভক্তদের জানিয়েছিলেন। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা মিচেল তাঁর অভিনয় ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্র এবং টেলিভিশন নাটকে কাজ করেছেন। ২০০৪ সালের হকি ফিল্ম ‘মিরাকল’-এ একজন অলিম্পিক প্রত্যাশীর চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মিচেল। তিনি মার্ভেলের ২০১৯ সালের চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মার্ভেল’-এ ক্যারল ড্যানভার্সের বাবার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও বহু টিভি সিরিজে অভিনয় করেছেন মিচেল, যার মধ্যে রয়েছে ‘জেরিকো’, ‘দ্য অ্যাস্ট্রোনট ওয়াইভস ক্লাব’ এবং ‘জন্মের সময় সুইচড’-এর মতো জনপ্রিয় সিরিজ। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত মিচেল ‘স্টার ট্রেক : ডিসকভারি’তে ক্লিঙ্গন কোল, কোল-শা এবং তেনাভিকের পাশাপাশি অরেলিও চরিত্রে অভিনয় করেছেন। মৃত্যুকালে মিচেল তাঁর স্ত্রী সুসান এবং তাঁদের দুই ছোট সন্তানকে রেখে গেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com