• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

যারা ফিল্ম ক্লাবের নির্বাচনে বিজয়ী হলেন

প্রতিনিধি: / ৬০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী সভাপতি প্রার্থী কামাল মো. কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট। সামসুল আলমের প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার ব্রো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)। এর আগে গত শুক্রবার বিএফডিসিতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ সংগঠনোর নির্বাচনের ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। তারা হলেন- সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম। তবে ফিল্ম ক্লাবের সদস্যদের ভোটে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়য়ের পুরো প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com