• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

যিশু সেনগুপ্ত তুফান-এ ভিলেন চরিত্রে

প্রতিনিধি: / ৯৩১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এবার এই নির্মাতা ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’। ছবিটির ঘোষণা দেয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সিনেমা-সংশ্লিষ্টরা গোপন রাখছেন এর অভিনয় শিল্পীদের নামও। ক’দিন আগে জানা যায়, সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন মাসুমা রহমান নাবিলা ও ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। এবার জানা গেছে, ‘তুফান’-এ দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি হাজির হবেন ভিলেন চরিত্রে। এর আগে গুঞ্জন রটে- সিনেমাটিতে খল নায়কের ভ‚মিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। তবে এর পরিচালক রায়হান রাফি তখন বিষয়টি নাকচ করে দেন। এদিকে সিনেমার একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে এতে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই। যীশুর থাকা না থাকা নিয়ে আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিলে বলেন, আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি। ‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই এবং চরকি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com