• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২০
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

যে কারণে অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা

প্রতিনিধি: / ৭১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: সব পোশাক খুলে নগ্ন হয়ে অস্কারের মঞ্চে এসে আলোচনায় জন সিনা। মাত্র এক টুকরো কাগজ দিয়ে লজ্জা নিবারণ করেন তিনি। তার এমন কান্ডে অবাক বিশ্ব। অনেকেই বিষয়টি নিয়ে হাসি-তামাশা করলেও জন সিনার এমন কান্ডের পেছনে রয়েছে কারণ। জন সিনার এমন কাজে যখন অবাক উপস্থিত দর্শকরা, তখন তিনি বলেন, ‘পোশাক খুব গুরুত্বপূর্ণ।’ মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাÐটি করেন তিনি। এরপর সেরা কস্টিউম বিভাগে মনোনীতদের নাম পড়ার সময় আলো কমিয়ে দেয়া হয়। সেই সময় কয়েকজন সহকারী তার জন্য চমৎকার পোশাক নিয়ে আসেন এবং সাবেক এই রেসলারকে তা পরিয়ে দেয়া হয়। এবছর সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার জিতে নিয়েছে ‘পুওর থিংস’ সিনেমাটি। এর আগে ১৯৭৪ সালে রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডে নগ্ন হয়ে দৌড়েছিলেন। সেটারই যেন পুনরাবৃত্তি ঘটল ২০২৪ সালে। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল। এবারের আসরে সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতা ও সেরা সিনেমাটোগ্রাফির মতো প্রধান এই পুরস্কারগুলোর পাশাপাশি সর্বোচ্চ ৭টি বিভাগে অস্কার ঘরে তুললো ২০২৩ সালের আলোচিত ছবি ‘ওপেনহাইমার’! এর পরের অবস্থানেই আছে আরেক আলোচিত ছবি ‘পুওর থিংস’। সূত্র: এলি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com