• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২
সর্বশেষ :
সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

রচনা ব্যানার্জি এবার লোকসভা নির্বাচনে

প্রতিনিধি: / ৪৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিনোদন: কয়েক মাস পরই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার তৃণমূলের টিকিট নিয়ে নির্বাচনে অংশ নেবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হবেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হতে পারেন তিনি। আপাতত অপেক্ষা তুরুপের তাস বাইরে আসার। আগেরবারের লোকসভা ভোটের চমক ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান; এবারের সংযোজন রচনা ব্যানার্জি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘কলকাতা নয়, শুভেন্দুর গড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি।’ কয়েক দিন আগে রচনা ব্যানার্জি সঞ্চালিত ‘দিদি নাম্বার ১’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে নবান্ন উৎসবে হাজির হয়েছিলেন রচনা। ওই সময় থেকে গুঞ্জন চাউর উড়ছে, তৃণমূলের রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন রচনা। তবে এ বিষয়ে এখনো দল কিংবা রচনা কোনো ঘোষণা দেননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com