• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৮
সর্বশেষ :
ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম দেবহাটায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাটকেলঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবহাটায় ফেয়ার মিশনের মাদকবিরোধী সাইকেল র‍্যালি, অংশ নিলেন ৬’শ সদস্য

শোভিতা বিয়ের আগেই মা হতে চান

প্রতিনিধি: / ৫০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: খুব অল্পদিনেই জনপ্রিয় হয়ে উঠেছেন ভারতের অভিনেত্রী ও মডেল শোভিতা ধুলিপালা। অনেকেই মনে করছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভুর সাবেক স্বামীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। শোনা যায়, সামান্থা প্রভুর সঙ্গে বিচ্ছেদের পর চৈতন্যের জীবনে আসেন শোভিতা। সবসময়ই বলা হয় এই দুজনের মধ্যে প্রেম চলছে। তবে শোভিতা বা নাগা চৈতন্য কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু ঘোষণা করেননি। নিজের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, মা হতে চান শোভিতা। স¤প্রতি এক সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়ে সকলের ভ্রæ কুঁচকে দিয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, তিনি মাতৃত্বের অভিজ্ঞতা নিতে চান। তিনি বলেছেন যে, তার জীবনে মা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার বক্তব্যে সবাই অবাক। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি জীবন থেকে কী চান, তিনি উত্তর দিয়েছিলেন, মাতৃত্বের অভিজ্ঞতা পেতে চান। শোভিতা আরও বলেন, যে মুহূর্তে আমি মা হব তা আমার জন্য সুন্দর হবে। শোভিতা কবে বিয়ে করবেন এবং মাতৃত্বের সেই মুহূর্তটি কখন তার জীবনে আসবে তা দেখার অপেক্ষায় রয়েছে অনুরাগীরা। শোভিতা ফেমিনা মিস ইন্ডিয়া দক্ষিণ ২০১৩-এর যৌথ বিজয়ী হয়ে ফেমিনা মিস ইন্ডিয়ার এক আঞ্চলিক প্রতিযোগী হিসেবে ফেমিনা মিস ইন্ডিয়ার ৫০তম বছরের শীর্ষ ২৩-এ সরাসরি প্রবেশাধিকার লাভ করেন। তিনি মিস স্টাইলিশ হেয়ার, মিস অ্যাডভেঞ্চারাস, মিস ফ্যাশন আইকন, মিস ট্যালেন্ট এবং মিস ডিজিটাল ডিভার মতো খেতাব জয় করেছেন। পরবর্তীকালে, তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩ প্রতিযোগিতার বিজয়ী নির্বাচিত হন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com