• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০১
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জাপানে

প্রতিনিধি: / ৬৯৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : জাপানে দক্ষিণাঞ্চলে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওটা প্রদেশের হিডা শহরে এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটি জাপানি প্রতিরক্ষা বাহিনীর ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় একটি টেলিভিশনের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এই দুর্ঘটনার ফলে হেলিকপ্টারটির ক্রু বা যাত্রীদের সঙ্গে কি ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হেলিকপ্টারটিতে আরোহী কতজন ছিল তাও স্পষ্ট জানা যায়নি। তবে খবরে বলা হয়েছে, স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছেছেন। অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিয়েছেন তারা। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্তের কারণে হিডা শহরে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com