• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৬
সর্বশেষ :
আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে

স্বপ্ন পূরণ মন্দিরার

প্রতিনিধি: / ৪১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিনোদন: প্রত্যেক তারকারই কোনো না কোনো স্বপ্ন থাকে। ব্যতিক্রম নন ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা মন্দিরা চক্রবর্তী। এবার স্বপ্ন পূরণ হলো এই অভিনেত্রীর। ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তবে দুটিই রয়েছে মুক্তির অপেক্ষায়। মন্দিরার প্রথম সিনেমা ‘কাজল রেখা’। এটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এতে নাম ভ‚মিকায় দেখা যাবে মন্দিরাকে। আর এই সিনেমাতে অভিনয়ের মাধ্যমেই স্বপ্ন পূরণ হয়েছে তার। স¤প্রতি দেশের এক গণমাধ্যমে সিনেমাটির নানান বিষয় নিয়ে কথা বলেছেন মন্দিরা। এ সময় অভিনেত্রী জানান, ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে স্বপ্ন পূরণ হয়েছে তার। মন্দিরা বলেন, গিয়াস উদ্দিন সেলিমের মতো আমার কাছে ‘কাজল রেখা’ সিনেমাটি ড্রিম প্রজেক্ট। কাজল রেখা দিয়ে দর্শকদের মন জয় করতে চাই। যেন এভাবেই একটার পর একটা ভালো সিনেমায় অভিনয় করতে পারি। চরিত্রটি অবশ্যই কঠিন ছিল। তারপরও সবকিছুর জন্য কৃতজ্ঞ নির্মাতার কাছে। কারণ, আমাকে সবরকম সহযোগিতা করেছেন তিনি। আর সেই কারণে আমি কাজল রেখা হয়ে উঠতে পেরেছি। এমন একটি কাজ করার জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ‘কাজল রেখা’ মুক্তির প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ঈদুল আজহায় দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবেন কাজল রেখা। এটা আমার জন্য খুশির খবর। তবে এর আগেও সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। কিন্তু এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। সিনেমার নাম ভ‚মিকায় অভিনয় করেছি আমি। প্রচÐ ভালো লাগার পাশাপাশি একটু টেনশনও হচ্ছে। তারপরও সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ¡সিত আমি। মন্দিরা আরও বলেন, আমার বিশ্বাস দর্শকরা হলে গিয়ে সিনেমাটি দেখবেন। এটি ৪০০ বছর আগের গল্প। মূলত এ কারণেই মানুষের আগ্রহ বেশি কাজ করছে। আর সিনেমাটির নির্মাতা হিসেবে আছেন গিয়াস উদ্দিন সেলিম। তার সিনেমা মানেই ভিন্ন কিছু। এ ছাড়া সিনেমার গানগুলোও সুন্দর। প্রসঙ্গত, ‘কাজল রেখা’ সিনেমায় মন্দিরা ছাড়া আরও অভিনয় করেছেন— শরিফুল রাজ, রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com