• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৯
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

আরিয়ান ব্রাজিলিয়ান মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বিনোদন: শাহরুখপুত্র আরিয়ান খান বরাবরই ক্যামেরাকে এড়িয়ে চলেন। বিনোদন জগতে পদার্পণ করলেও নিজেকে রেখেছেন ক্যামেরার নেপথ্যে। এবার তারই প্রেমে র খবর ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়। জোর গুঞ্জন, ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র। ব্রাজিলের বিখ্যাত বিকিনি মডেল তিনি। দু একটি ছবিতে অভিনয়ও করেছেন। শুধু ব্রাজিলে নয়। বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন লারিসা। সেই লারিসার প্রেমেই এবার পড়লেন আরিয়ান। বিভিন্ন সূত্র বলছে, লারিসাকে ইনস্টাগ্রামে ফলো করেন আরিয়ান। সুন্দরীর প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। তবে শুধু লাইকেই আটকে নয়। বরং লারিসাকে পটাতে, লারিসার মাকে নাকি হাত করছেন শাহরুখপুত্র। আর সেই কারণেই লারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন নাকি আরিয়ান! তবে এই প্রেম নিয়ে আপাতত মুখ খুলতে চান না আরিয়ান। লারিসাও চুপ আছেন এই ইস্যুতে। অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ-’ ছবির হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন লারিসা। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সাইফ আলী খানের সঙ্গে ‘গো গোয়া গন’ ছবিতে দেখা গিয়েছে লারিসাকে। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মে ৬ এপিসোডের সিরিজ পরিচালনা করছেন আরিয়ান। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ। সেই সিরিজে ব্রাজিলিয়ান এই সুন্দরীকে দেখা যাবে কী না তা এখন সময়ই বলে দেবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com