• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

এষা ১২ বছরের সংসারে ইতি টানলেন

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এশা দেওল। ব্যক্তিগত জীবনে ভারত তাখতানির সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন উঠেছিলো ভেঙে যাচ্ছে এশা-ভারতের ১২ বছরের সংসার। বিষয়টি নিয়ে বলিপাড়ায় নানা ফিসফাস হলেও নীরব ছিলেন তারা। এবার বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন এই দম্পতি। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক যৌথ বিবৃতিতে এ দম্পতি লিখেছেন ‘আমরা যৌথভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিবর্তনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার পাবে আমাদের দুই সন্তান। আমাদের প্রাইভেসি রক্ষা করলে সম্মানিত বোধ করব।’ এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট থেকে এশা দেওল ও ভারতের বিয়েবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করে নেটিজেনরা দাবি করেছিলেন, ভারত অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এশার সঙ্গে প্রতারণা করেছেন। তবে কী কারণে সংসার ভেঙে গেলো, তার কোনো ব্যাখ্যা বিবৃতিতে দেননি এই দম্পতি। এশা ও ভারত তাখতানি দুজনেই ছোটবেলার বন্ধু। যদিও দুজনের ক্যারিয়ার আলাদা। ভারত তার বাবার পথ ধরে ব্যবসা করছেন। এশা তো বলিউডে পুরোদস্তুর নায়িকা। স্কুলবন্ধুর সঙ্গে অনেক দিনই দেখা-সাক্ষাৎ ছিল না এশার। ‘টেল মি ও খুদা’ সিনেমা তৈরির সময় দেখা হয় পুরোনো এ দুই বন্ধুর। এরপর প্রেম, বিয়ে। ২০১২ সালের ২৯ জুন বিয়ের পিঁড়িতে বসেন তারা। এ দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। ২০০২ সালে ‘কই মেরে দিল সে পুছে’ চলচ্চিত্র দিয়ে বলিউডে পা রাখেন এশা দেওল। এরপর একে একে ‘ধুম’, ‘না তুম জানো না হাম’, ‘কাল’, ‘নো এন্ট্রি, ‘ইনসান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১২ সালে ভারত তখতানিকে বিয়ে করেন এশা দেওল। সংসার জীবনে পদার্পণ করে হঠাৎ করেই মিডিয়ার আড়ালে চলে যান ধর্মেন্দ্র কন্যা। দীর্ঘদিন পর গত বছর ‘মেইন’ নামক চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আবারও প্রত্যাবর্তন করেছেন এই অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com