• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আইজিপি

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা / ২৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুরে কেএমপি সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন’র অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

আরো পড়ুন : এনসিপি ছাড়লেন তাসনিম জারা

 

ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতয়াত, ভোট প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও ভুয়া ভোটদান, ভোটারদের ভয়ভীতি দেখানো এ ধরণের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে বলেন।

 

তিনি বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা বলেন, একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। এছাড়াও ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে, যা নির্বাচনী দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

 

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা ও পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com