• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১১
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

প্লেন বিধ্বস্ত, ফ্লোরিডায় নিহত ২

প্রতিনিধি: / ৩৫৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছে। ওই প্লেনের ইঞ্জিনে ত্রæটির কারণে এটি একটি হাইওয়েতে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। ফেডারেল বিমান চলাচল সংস্থা জানিয়েছে, বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ প্লেনটিতে ছয়জন আরোহী ছিল। স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে এটি নেপলেস নামের একটি ছোট শহরের কাছে ইন্টারস্টেট ৭৫-এ বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দরের মুখপাত্র রবিন কিং এক বিবৃতিতে বলেন, প্লেনটি নেপলস মিউনিসিপ্যাল এয়ারপোর্টে অবতরণের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে, তিনি উভয় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়েছেন। সে সময় তিনি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানান। এয়ার ট্রাফিক কন্ট্রোলার অবিলম্বে প্লেনটিকে অবতরণের ব্যবস্থা করেন। কিন্তু ততক্ষণে পাইলট জানান যে, তিনি রানওয়েতে অবতরণ করতে পারছেন না। তিনি আই-৭৫য়ে প্লেনটি অবতরণের চেষ্টা করেন। রবিন কিং জানিয়েছেন, ওই দুর্ঘটনা থেকে তিনজন সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তবে ওই প্লেনটি হাইওয়েতে কোনো গাড়িতে আঘাত করেছে কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তিনি জানিয়েছেন, ওই প্লেনটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি এয়ারপোর্ট থেকে যাত্রা করেছিল। ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ট ওই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com