• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৫
সর্বশেষ :
সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা

মধুমিতা পরী-সোহমের সঙ্গে ‘ফেলুবকশি’ সিনেমায়

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বিনোদন: বর্তমানে সিনেমার কাজের জন্য কলকাতায় অবস্থায় করছেন পরী। তবে নতুন খবর হচ্ছে সোহম-পরীমণির সঙ্গে এই সিনেমায় দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকেও। এ সিনেমায় দুই বাংলার তারকার মেল বন্ধন দেখা যাবে না। শুধু পরীই থাকবেন বাংলাদেশ থেকে। বাকি সব তারকা ওপার বাংলা থেকেই থাকছেন। জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে পরী করবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। এর আগে গণমাধ্যেমে দেয়া এক সাক্ষাৎকারে পরী বলেছিলেন, অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গেল বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই শুরু করা যায়। পরীমণি এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেন। ‘ফেলুবকশি’ একটি থ্রিলার গল্পের সিনেমা। এতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। বলা যায়, রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। এর বাইরে সিনেমাটির প্রসঙ্গে আর কিছু বলতে চাইছেন না পরীমণি। পরীমণিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ছবিটিতে তার সঙ্গে আছেন এবিএম সুমন। দেশে স¤প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী। এ ছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com