• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা / ১৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) উপজেলার বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সলিমুল হক কামাল।

 

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম বাচ্চু, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ (অব.) এস এম ইউনুস আলী এবং শালিখা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল বলেন, “গণতন্ত্রের নেত্রী, আপোষহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ মাতৃকা, যার অসুস্থতার কারণে দেশের কোটি কোটি মানুষ আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছে, সেই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশুসুস্থতা কামনা করছি”।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com