• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৮
সর্বশেষ :
ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান

সেতু ভেঙে ৫ বাহন নদীতে, নিহত ২

প্রতিনিধি: / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : দক্ষিণ চীনের নানশা জেলার গুয়াংজুতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে গেছে। এতে একটি গণপরিবাহী বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর বিবিসির। সিসিটিভির ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ভেঙে গেছে। জাহাজটি এর নিচে আটকে আছে। জাহাজটি পণ্য বহন করছে বলে মনে হয়নি। বেইজিং নিউজ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সেতুটি পুনর্নির্মাণ করার পরিকল্পনা করা হলেও তিনবার তা স্থগিত করা হয়েছে। ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এরকম সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা করার প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল। প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমাটি প্রথমে আগস্ট ২০২৩ এবং পরে এই বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। গুয়াংজু পার্ল নদীর ব-দ্বীপে অবস্থিত এবং মূল ভ‚খÐ চীনের অন্যতম ব্যস্ততম সমুদ্রবন্দর। নানশা দক্ষিণ চীনের দ্রæততম বর্ধনশীল বন্দর। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে প্রতি বছর এতে কার্গোর পরিমাণ বাড়ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com