• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭
সর্বশেষ :
দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না.গঞ্জে রমজান উপলক্ষে মাসব্যাপি সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কয়রায় দিনমুজুর সিরাজুলকে জীবন নাশের হু*ম*কি থানায় জিডি শ্যামনগরে ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত হল বিদ্যুতের খুঁটি রূপান্তর ও সাতক্ষীরা পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা ভোমরা স্থলবন্দরে শ্রমিকদের জন্য ভ্রাম্যমাণ নামাজের স্থান উদ্বোধন, স্থায়ী মসজিদের দাবি ধুলিহর মাটিয়াডাঙ্গায় মৎস্য ঘেরে হা*মলার ঘটনায় আ*হত এক সাতক্ষীরায় কলারোয়ায় ছু*রি*কা*ঘাতে যুবক নি*হত, আটক ৪

উত্তর কোরিয়া মেইড ইন চায়না লেখা আইল্যাশ বানাচ্ছে

প্রতিনিধি: / ৩৩২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ‘মেইড ইন চায়না’ লেখা থাকলেও আসলে তৈরি উত্তর কোরিয়ায়। বিশ্বব্যাপী বিউটি স্টোরগুলোতে এ নামে বিক্রি হচ্ছে চোখের কৃত্রিম পাপড়ি (আইল্যাশ)। এই পাপড়ি বিক্রি করে লাখ লাখ ডলার আয় করছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কৃত্রিম পাপড়িগুলোর প্রক্রিয়াকরণ এবং প্যাকেজিং চীনে খোলাখুলিভাবেই চলছে। উত্তর কোরিয়ার বৃহত্তম ব্যাবসায়িক অংশীদার দেশ চীন। চীনের সহায়তায় এই ব্যবসা করে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তার দেশের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর পথ পেয়ে যাচ্ছেন এবং এটি তাদের জন্য বৈদেশিক মুদ্রারও একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। আইল্যাশ কোম্পানির ১৫ জনসহ বাণিজ্য বিষয়ক আইনজীবী এবং উত্তর কোরিয়ার অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ মিলিয়ে ২০ জনের সঙ্গে কথা বলেছে এই সংবাদ মাধ্যম। তারা কী পদ্ধতিতে এই কাজ করছেন তা বর্ণনা করে বলেছেন, চীনভিত্তিক ফার্মগুলো উত্তর কোরিয়া থেকে আধা-সমাপ্ত পণ্য আমদানি করে। পরে বাকি কাজ সম্পন্ন করা হয় এবং প্যাকেজ করা হয় চীনের তৈরি হিসেবে। পুরোপুরি প্রস্তুতকৃত এসব কৃত্রিম পাপড়ি তারপর রপ্তানি হয় পশ্চিমা দেশগুলোসহ জাপান এবং দক্ষিণ কোরিয়ার বাজারেও। এই ব্যবসায় সরাসরি জড়িত কয়েকটি কোম্পানিতে কাজ করা আট জন জানিয়েছেন এমন কথা। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন বলেছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই পরচুলা এবং আইল্যাশ জাতীয় পণ্যগুলোর প্রধান একটি রপ্তানিকারক দেশ। তবে কোভিড মহামারির সময় রপ্তানি কমে গিয়েছিল দেশটি সীমান্ত কড়াকড়িভাবে বন্ধ রাখার কারণে। কাস্টমস নথি এবং আইল্যাশ ব্যবসায় জড়িত চার জনের তথ্যানুসারে, ২০২৩ সালে চীনের মাধ্যমে উত্তর কোরিয়ার তৈরি আইল্যাশ বাণিজ্য ফের শুরু হয়। চীনা কাস্টমসের তথ্যে দেখা গেছে, ২০২৩ সালে সীমান্ত পুনরায় খোলার পর চীনে উত্তর কোরিয়ার রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। উত্তর কোরিয়ার ঘোষিত প্রায় সব রপ্তানি পণ্যের গন্তব্যই চীন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com