• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫
সর্বশেষ :
দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ 

প্রতিনিধি: / ৪৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বীজ-সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায়  রবি মৌসুমে  উপজেলার দেড়শো’ কৃষকের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এসব  কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক কে ৩ মৌসুমের বীজ, ৬ টি ফলের চারা, ২টি বীজ সংরক্ষণ পাত্র, ১ বস্তা জৈব সার, রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, এডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রশান্ত মন্ডল, নাদিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল হক, রুবাইয়া খাতুন, সরাজ উদ্দিন মোড়ল, আফজাল হোসাইন, সুব্রত দত্ত, আবুল কালাম আজাদ, ইয়াসিন আলী খান, নাহিদ মল্লিক, এসএম মফিজুর রহমান, ইমরান হোসেন, উত্তম কুমার কুন্ডু, ফয়সাল আহমেদ, মৃণাল সরকার, জান্নাতুল ফেরদৌস মুনিয়া, আব্দুল্লাহ, আতাউল্লাহ, সুমিত দেবনাথ, আব্দুল্লাহ, কমলেশ দাশ, সুমিত দেবনাথ, শামীম আফজাল, তাপস সরকার, দেবদাশ রায়, তারিফুর রহমান, শরিফুল ইসলাম, সোহাগ হোসেন, আনোয়ার হোসেন ও আকরাম হোসেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com