• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

৪৮ বছরে শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি: ওবায়দুল কাদের

প্রতিনিধি: / ৪৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

৪৮ বছরের মধ্যে দেশে শেখ হাসিনার মতো জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকারী। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার মতো জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পরে এক মাস। শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন। তিনি যখন কোনো অঞ্চলে যান, সেখান থেকে এক দুজনের নাম লিখে রাখেন। যখন জাতীয় সংসদ বা সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে, তখন ওই ডাইরি থেকে নামগুলো এনে ঠিক করে নেন। ১৫ বছরে আগের এবং ১৫ বছরে পরের বাংলাদেশ ছবির রূপান্তরের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আরও বলেন, শেখ হাসিনা হচ্ছেন অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকারী। গত ৪৮ বছরে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। সাহসী রাজনৈতিকের নাম শেখ হাসিনা। তিনি বাংলাদেশের রূপান্তরের রূপকার। যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারবার বাংলার জয়গান গেয়েছেন। ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচন করি ৫ বছর পর এক মাস। শেখ হাসিনা নির্বাচন করেন পাঁচ বছরের প্রতিটা দিন। ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, হয়তো ৫ বছর পর নির্বাচন… তিনি হয়তো বাংলাদেশের কোনো প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তখনই হয়তো একটা-দুইটা নাম লিখে রেখেছেন। যখন জাতীয় নির্বাচন হচ্ছে অথবা সংরক্ষিত আসনে প্রার্থিতা দেওয়া হচ্ছে তখনই ওই ডায়েরি থেকে খুঁজে খুঁজে নাম বের করে প্রার্থিতা ঠিক করে নেন, এই হচ্ছেন শেখ হাসিনা। গত ১৫ বছরে বাংলাদেশের চিত্র বদলে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বদলে যাওয়া বাংলাদেশের যে ছবি, সেই রূপান্তরের রূপকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সৃষ্টিকর্তা দুজন মানুষকে সৃষ্টি করেছেন। একজন আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এবং স্বাধীনতা দিয়ে তিনি যে লিগ্যাসি, যে উত্তরাধিকার রেখে গেছেন; তিনি (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) আজ নেই কিন্তু সেই লিগেসি সবসময়ের জন্য রয়ে গেছে। সৃষ্টিকর্তা আরেকজন মানুষকে সৃষ্টি করেছেন…. একজনকে স্বাধীনতার জন্য, তিনি বঙ্গবন্ধু। আরেকজনকে মুক্তির জন্য, তিনি শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হচ্ছেন আমাদের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। তিনি আমাদের প্রগতির রাস্তা দেখিয়েছেন। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার (শেখ হাসিনা) মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি। গত ৪৮ সবচেয়ে সৎ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা এবং বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে সফল ক‚টনীতিকের নাম শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানদের নিয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com