• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত পিওর ক্রপস লিমিটেডের উদ্যোগে ইফতার মাহফিল ও কুরআনের পাখিদের মধ্যে পোষাক বিতরণ উপজেলায় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন তালার শেখ ইয়াসিন আলী সাতক্ষীরা সদরে অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা শ্যামনগরে এডিস মশা নির্মূলে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ঈদকে ঘিরে দেবহাটার দর্জিদের ব্যস্ততা, রাত জেগে চলছে পোশাক তৈরির কাজ মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা

তীব্র যুদ্ধ চলছে গাজাজুড়ে : ইসরায়েল

প্রতিনিধি: / ৩৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গাজাজুড়ে হামাসের সঙ্গে তীব্র যুদ্ধ চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সবচেয়ে বেশি লড়াই হচ্ছে দক্ষিণ, পশ্চিম ও উত্তর গাজায়। এসব এলাকায় অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তাদের সঙ্গে লড়াইকালে মধ্যগাজায় বেশকিছু হামাস যোদ্ধা নিহত ও আটক হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসেও বেশ কিছু হামাসের সাইটে অভিযান চালানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হামাসের কাছ থেকে রকেট চালিত গ্রেনেড, অ্যাসল্ট রাইফেলসহ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রাফায় অবস্থান করা লাখ লাখ ফিলিস্তিনি চরম বিপর্যয়ের মুখোমুখি। তাদের যাওয়ার জন্য কোনো নিরাপদ স্থান নেই। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর তান্ডব যেন কমছেই না। বরং গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে তারা হামলা চালায়নি। এই উপত্যকার কোথাও এখন নিরাপদ নয়। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬৭ হাজার ৪৫৯ জন। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাসের বেশি সময় ধরে সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সূত্র: আল-জাজিরা


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com