• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৪
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের উদ্বেগ পাকিস্তানের নির্বাচন নিয়ে

প্রতিনিধি: / ৫২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পাকিস্তানের সাধারণ নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, পাকিস্তানের নির্বাচন নিয়ে ‘বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নের সঙ্গে’ একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষক দল জানিয়েছেন, এই নির্বাচনে মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনে হস্তক্ষেপ বা ভোট কারচুপির দাবি সম্পূর্ণরূপে তদন্ত করা উচিত বলে জানিয়েছেন ম্যাথিউ মিলার। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘আমরা নির্বাচনী সহিংসতা, গণমাধ্যম কর্মীদের ওপর হামলাসহ মানবাধিকার ও মৌলিক অধিকার প্রয়োগে বিধিনিষেধ এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞার নিন্দা জানাচ্ছি’। তবে বিবৃতিতে, পাকিস্তানের পরবর্তী সরকারের সাথে কাজ করার অভিপ্রায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com