• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

কাতারের প্রধানমন্ত্রীর বলিউড বাদশাকে উষ্ণ অভ্যর্থনা

প্রতিনিধি: / ৪৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। স¤প্রতি ইন্টারনেটে প্রকাশিত নতুন কিছু ছবিতে শাহরুখ খানকে অভ্যর্থনা জানাতে দেখা গেছে কাতারের প্রধানমন্ত্রীকে। বিশেষ অতিথি হিসেবে ‘এএফসি’র ফাইনালে যোগ দিতে দোহায় গিয়েছিলেন শাহরুখ। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট এবং একটি নীল হুডি পরিহিত শাহরুখ হাসিমুখে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছেন। অপর একটি ছবিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা গেছে অভিনেতাকে। কাতারে সদ্য তোলা ছবিগুলো শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকে প্রকাশ করা হয়েছে যা রীতিমতো ঝড় তুলেছে অনুরাগীদের মাঝে। ছবিগুলোতে মন্তব্যের ঝড় চলছে বলা চলে। কেউ লিখেছেন, ‘দয়া করে তাকে সুপারস্টার বলবেন না, তিনি একজন মেগাস্টার।’ কেউ বা লিখেছেন, ‘ক্রিকেটের পাশাপাশি ফুটবলও পছন্দ শাহরুখের।’ কারো মতে, ‘শাহরুখ খান বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড। সবাই তাকে পাশে চায়।’ কেউ কেউ লিখছেন, ‘শাহরুখ যেখানে হাজির, গোটা বিশ্বের চোখ সেখানে।’ গত বছর পুরোটাই ছিল শাহরুখ খানের দখলে। এ বছরও শুরু থেকেই আলোচনায় তিনি। যদিও এখনো পরবর্তী সিনেমার ঘোষণা দেননি বলিউড বাদশা, তবে গত বছরের তুমুল সাফল্যে এখনো আলোচনা ও জনপ্রিয়তার শীর্ষে তিনি। এ বছর তাকে প্রথম দেখা যেতে পারে সুজয় ঘোষের একটি চলচ্চিত্রে যেটিতে মুল ভ‚মিকায় অভিনয় করতে যাচ্ছেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও নিজের পরবর্তী সিনেমার শুটিং আগামী মার্চেই শুরু করতে যাচ্ছেন কিং খান। এর আগে অভিনেতা জানিয়েছিলেন যে আসন্ন চলচ্চিত্রে তাঁর ভ‚মিকা তাঁর বয়সের জন্য উপযুক্ত হবে। যদিও তিনি প্রধান চরিত্রে থাকবেন। কিং খানের এই ঘোষণা ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com